প্রবিণ সাংবাদিক শামসুল আলম’র সুস্থ্যতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া মোনাজাত

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 5:20 PM, April 20, 2021
প্রবিণ সাংবাদিক শামসুল আলম’র সুস্থ্যতা কামনায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া মোনাজাত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবিণ সাংবাদিক শামসুল আলম’র সুস্থ্যতা কামনায় পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আছর নামাজবাদ ইউনিটির মিলানায়তনে এ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাংবাদিক ফোরকানুল ইসলাম ফোরকান।

এসময় কলাপাড়া প্রেসক্লাব’র অর্থ সম্পাদক শরিফুল হক শাহিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কুয়াকাটা প্রেস ক্লাব’র সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম মনিরসহ রিপোর্টার্স ইউনিটির সদস্য উপস্থিত ছিলেন।