June 22, 2026, 2:18 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে সূর্যবানু খুশিতে আত্মহারা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 370
নিউজ আপঃ Sunday, June 20, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যাক্তা সূর্যবানু। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। অনেক আগেই তার স্বামী মারা গেছে। তার বাড়ি উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামে। নেই মাথা গোজার ঠাঁই। অন্যের বাড়ি ঝি’র কাজ করেই চলত তার সংসার। দুই ছেলেকে নিয়ে থাকতে হত একটি ঝুপড়ি ঘরে। সে কখনোই ভাবেনি পাকা ঘরে মাথা গোজার ঠাঁই হবে। প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘরের দলিল ও চাবি হাতে পেয়ে খুশিতে আত্মহারা সূর্যবানু। এখন তার পাকা ঘরে মাথা গোজার ঠাঁই হয়েছে।

“মুজিববর্ষের অঙ্গীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা” এ ¯েøাগান সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় রবিবার বেলা ১১ টায় উপজেলা মিলানায়তনে এসব ভূমি ও গৃহহীন ১১০ টি পরিবার পেলো জমি এবং সেমি পাকা ঘর। বেলা ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ২য় পর্যায়ে এ কার্যক্রম’র উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা ইসলাম সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, সহকারী কমিশনার ভূমি জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৈদ্য কৃষ্টি প্রচার সংঘ সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের দেয়া দ্বিতীয় পর্যায়ের নতুন ঘরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

উল্লেখ্য দুই শতক জমি সহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিং সহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ,পুকুর,টয়লেট,খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২ টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যাবস্থা রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share