প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের উন্নয়ন কাজ না করে টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 5:39 PM, July 21, 2020
প্রধান মন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের উন্নয়ন কাজ না করে টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২১জুলাই।।

পটুয়াখালীর কলাপাড়ায় ১০টি কমিউনিটি সেন্টার এবং ছয়টি পুকুর ঘাট নির্মান না করেই প্রধান মন্ত্রীর কার্যালয়ের ‘আশ্রয়ন-২ প্রকল্পের’ এক কোটি ১১ লাখ ৭৫ হাজার তিন শ’ পয়ত্রিশ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী জনতা। মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব এর সামনের সড়কে শতাধিক নারী পুরুষের অংশগ্রহনে ঘন্টব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলার খাজুরা, চালিতাবুনিয়া, গোড়া আমখোলা, ছোট বালিয়াতলী, ফতেপুর, ল²ী বাজার, নিশানবাড়িয়া, গামুরিবুনিয়া, নীলগঞ্জ ও নিজশিববাড়িয়া আশ্রয়ন প্রকল্পের জন্য প্রত্যেকটি কমিউনিটি সেন্টার নির্মাণ এর মধ্যে ছয়টি আবাসনের পুকুর ঘাট নির্মান না করেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে পুরো টাকা রাঙ্গাবালী উপজেলার সারিকা ট্রেডার্সের ঠিকাদার মো. শামিম উত্তোলন করায় সুবিধা বঞ্চিত আবাসনের দরিদ্র মানুষ এ কর্মসূচি পালন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন নীলগঞ্জ আবাসন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছত্তার হাওলাদার, চাকামইয়া নিশানবাড়িয়া আবাসনের মোসাঃ তাছলিমা, মো. জামাল ফকির, গামুরিবুনিয়া আবাসনের জামাল হাওলাদার এবং লাইজু বেগম প্রমুখ।