May 22, 2026, 3:47 am
Logo
শিরোনামঃ
মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পুলিশ, বিজিবিও ঠেকাতে পারছে না ঘরে মানুষের ফেরার স্রোত

আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি 351
নিউজ আপঃ Monday, May 10, 2021

বিজিবি মোতায়েন, মহাসড়কে পুলিশের তল্লাশির পরও থেমে নেই ঘরমুখী মানুষের যাত্রা। সিএনজি অটোরিকশায় বা প্রাইভেটকারে কিংবা পায়ে হেঁটে, যে যেভাবে পারছেন ছুটছেন পদ্মার পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকা ও ফেরিতে হাজারো মানুষের ভিড়ে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। অনেকে দৌড় দিচ্ছেন ফেরি ধরার জন্য, যে কোনো মূল্যে উঠতে হবে ফেরিতে। যত কষ্টই হোক না কেনো পৌছাতে হবেই  বাড়ি।

বিজিবির মেজর ইমরান হোসেন জানান, ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছানোর পথে রয়েছে ৩ টি বিজিবির চেকপোস্ট। এসব চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাক্তিগত গাড়িগুলোকে। ফেরত পাঠানো হচ্ছে অনেককেও। তবুও ঘাটে পৌঁছানোর পর দেখা যায় গাড়ির চেয়েও মানুষের ভিড় বেশি।

যাত্রীরা ভেঙে ভেঙে নানা ভোগান্তির পর যারা ঘাট পর্যন্ত পৌঁছেছেন তাদের বেশিরভাগই জানেন না কিভাবে পৌঁছাবেন অপর পাড়ে। এছাড়াও ঘাটের অন্য প্রান্ত থেকেও কিভাবে বাড়ি পৌঁছাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

একই অবস্থা দৌলতদিয়া ফেরিঘাটেও। ঘাটের দুইপাশে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। ১৬ টির মধ্যে জরুরি সেবার জন্য ২ টি ফেরি চালু থাকলেও উঠতে পারছে না কোনো গাড়ি। ফেরি ঘাটে পৌঁছানো মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে পরছেন তাতে। যাত্রীচাপ সবচেয়ে বেশি রয়েছে ঘাটে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী।

সরকারি নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহনের অভিযোগে ঘাট কর্তৃপক্ষ এসব বাহনের সাথে জড়িত ১৩ জনকে করেছে জরিমানা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share