পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 4:39 PM, October 29, 2022
পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি কার্যালয়ে ২৯শে অক্টোবর  শনিবার পাংশা উপজেলা বিএনপির আয়োজনে পাংশা পৌরসভার প্রথম চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ সরদার এর ২০ তম শাহাদাত বার্ষিকী স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী  কমিটির সদস্য নাসিরুল হক সাবু। এছাড়াও মরহুমের ছোট ভাই শওকত সরদার,  বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, শামসুল আলম আকুল এবং যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।