May 9, 2026, 5:03 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশা থেকে ৩শত ইয়াবা ট্যাবলেট সহ আটক ১-নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 342
নিউজ আপঃ Thursday, February 3, 2022

রাজবাড়ীর পাংশা মডেল থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ প্রামানিক(৪৫)  নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সেনগ্রাম পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফিরোজ প্রামানিক পাংশা মডেল থানা এলাকার চরঝিকড়ী (সেনগ্রাম পাড়া) মৃত জসিম প্রামানিক এর ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার ডিবি পুলিশর এসআই মোঃ মিঠু ফকির, এএসআই মোঃ আব্দুল লতিফ, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠানে হইতে আসামী  ফিরোজ প্রামানিক কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এসময় আসামির কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

আটককৃত ফিরোজ প্রামানিক এর বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা মডেল  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share