নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

Reporter
মোঃ সাদ্দাম হোসেন সাহিদ স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
প্রকাশিত: 4:45 PM, June 8, 2023
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নোয়াখালীর জেলার সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে জান্নাত বেগম (৩৯) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়ন চর আমিনুল হক নামক গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।ভিকটিম মৃত জান্নাত বেগম (৩৯) একই গ্রামের জনৈক আবুল কালামের স্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম জান্নাত বেগম প্রতিদিনের ন্যায় মাঠে তার গৃহপালিত গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়।  অতঃপর বৃষ্টি নামলে ভিকটিম তাহার গরুগুলোকে বাড়ীতে আনার জন্য মাঠে গেলে সেখানে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

এই বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।