May 2, 2026, 7:06 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভারতের বিপক্ষে পঞ্চমবারেও হারের কারণ জানালেন নিগার সুলতানা

প্রতিবেদকের নাম 589
নিউজ আপঃ Tuesday, March 22, 2022

ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কোনোবারই জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। হ্যামিল্টনে আজ ভারতের কাছে ১১০ রানে হারল বাংলাদেশের মেয়েরা।

শুরুতে ব্যাট করে বাংলাদেশকে চাপে রাখলেও, ৪৪ রান থাকতেই তিন উইকেট হারায় ভারত। তবে ইয়াস্তিকা ভাটিয়ার হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে পুজা বাস্ত্রকর (৩০) ও স্নেহ রানার (২৭) ব্যাটে ২২৯ রান করে ভারত।

বাংলাদেশ হারলেও নিজ দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন অধিনায়ক নিগার সুলতানা। নিজ দলের ফিল্ডারদের নিয়ে নিগার জানান, ‘আমরা ভালোভাবে বল করেছিলাম এবং কম রানের মধ্যে তাদের আটকে দিয়েছিলাম, এটা চমৎকার।’

আজ বাংলাদেশের একাদশে ছিলেন না নিয়মিত উইকেটরক্ষক শামীমা সুলতানা। তাই অধিনায়ক জ্যোতিকেই নেমে পড়তে হয়েছে উইকেটের পেছনে গ্লাভস হাতে। জ্যোতি বলেন, ‘কারণ আজ শামীমা খেলেনি, তবে এতে (কিপিং) আমার অধিনায়কত্ব করা সহজ হয়েছিল।’

হারের কারণ হিসেবে নিগার বললেন, ‘দ্রুত উইকেট হারালে এটা কঠিন। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচে আমরা বড় জুটি গড়তে পারিনি। আমি মনে করি এটার মাশুল দিতে হয়েছে আমাদের।’

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার রিতু মনি। এই পেসার ৩৭ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া নাহিদা আক্তার দুটি এবং জাহানারা আলম একটি উইকেট নেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share