নবম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে অপহরন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 2:47 PM, March 23, 2021
নবম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে অপহরন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর মহিপুরে নবম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরনের দায়ে ইমরান বয়াতী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে তিন জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইমরান ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার শেষ বিকালে কমরপুর থেকে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে গতকাল সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষার্থীকে হুইচান পাড়া থেকে উদ্ধার করে এবং ইমরানকে গ্রেফতার করে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরানের নামে মাদক ও অপহরনসহ মহিপুর থানায় সাতটি মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।