July 1, 2026, 12:51 am
Logo
শিরোনামঃ
তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি 21
নিউজ আপঃ Tuesday, June 30, 2026
এডভোকেট এনামুল হক, এডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও এডভোকেট মাহমুদুর রহমান রুমন

রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট মুহা: আতিকুর রহমান ইতি ও এডভোকেট মাহমুদুর রহমান রুমন। শনিবার (২৮জুন-২০২৬) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উল্লেখ করা হয় সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন -২০২৬ ইং এ, বিদ্রোহী প্রার্থী হিসেবে তাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অংশগ্রহণ করেন।
এজন্য সংগঠনের পক্ষ থেকে ঐ তিনজন আইনজীবীকে নিয়মানুয়ায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তাঁদের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর কোন কার্যক্রমের সাথে তাঁদের কোন সম্পর্ক থাকবেনা। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর সদস্য সচিব এড. আবদুল মালেক রানা এই তথ্য জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com