জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 5:59 PM, May 3, 2020
জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিউজ অলটাইম ডেক্স নিউজ: জাফরুল্লাহ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিরপেক্ষভাবে দ্রুত পরীক্ষা করুন কারন আপনার হস্তক্ষেপেই গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ নির্ণায়ক কিটের কার্যকারিতা পরীক্ষার দরজা পর্যন্ত যেতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নাগরিক ঐক্যের উদ্যোগে ‘কোভিড-১৯: বৈশ্বিক মহামারী এবং বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ; আপনার (শেখ হাসিনা) ইন্টাফেয়ারেন্সের জন্যই শেষ পর্যন্ত উদ্ভাবিত কিটটা পরীক্ষার দরজা পর্যন্ত যেতে পেরেছে।