April 30, 2026, 4:58 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ছবি তুলতে গায়ে আগুন দিলেন নবদম্পতি, ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম 644
নিউজ আপঃ Saturday, May 14, 2022

নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করেন। সেই ধারাবাহিকতায় এবার যোগ হলেন যুক্তরাষ্ট্রের এক দম্পতি। বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে ছবি তুলতে নিজেদের গায়েই আগুন ধরিয়ে দেন তারা। সম্প্রতি তাদের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিউইয়র্ক পোস্ট, ট্রিবিউন ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড সিনেমার সেটেই পেশাদার স্টান্টম্যান গ্যাব জেসপ ও স্টান্ট উইম্যান অ্যাম্বি মিসেলের পরিচয়। এর পর অনেক দিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে হঠাৎ করে বর কনের ছবি তোলার জন্য এগিয়ে আসেন ক্যামেরাম্যানের দল। এ সময় নতুন কিছু করার ছক করছিলেন গ্যাব ও মিসেল। যেমনটা ভাবা তেমনটাই কাজ। অল্প করে পিঠের মধ্যে আগুন লাগিয়ে হাতে হাত ধরে অতিথিদের দিকে এগিয়ে যান এই দম্পতি।

এই কাণ্ড দেখে সবাই অবাক। কিন্তু স্টান্টম্যান ও স্টান্ট উইম্যান হওয়ায় এ কাজ তো তাদের কাছে তেমনটা কঠিন ছিল না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি তা ভাইরাল হয়ে যায়।

গ্যাব জেসপ ও অ্যাম্বি মিসেলের স্টান্টের সেই ভিডিও টিকটকে পোস্ট করেছেন ডিজে ও বিয়ের ফটোগ্রাফার রাস পাওয়েল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন স্টান্ট লোকেরা বিয়ে করে।’

ভাইরাল সেই ভিডিও

 


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share