May 6, 2026, 1:14 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোয়ালন্দে হঠাৎ করে ১১জন বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ, প্রতিবাদে মানববন্ধন 

এ কে আজাদ রাজবাড়ীঃ 268
নিউজ আপঃ Wednesday, March 16, 2022

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ভাতাভোগী ১১ জনের হঠাৎ সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়। বাকি বীর মুক্তিযোদ্ধাদের ফেব্রুয়ারি মাসের সরকারি ভাতার টাকা ফেব্রুয়ারি ব্যাংকে ঢুকেছে। ভাতাভোগী ১১ জনের দাবি, তাদের ভাতা পুনঃরায় চালু করা হোক।

 

বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাকের কার্যালয়ের সামনে তারা মাননবন্ধন করেন। মাননবন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

হঠাৎ মুক্তিযুদ্ধ ভাতা থেকে বঞ্চিত তারা হলেন, গোয়ালন্দ উপজেলার মরহুম জালাল উদ্দিন মিয়া, ইউসুফ আলী শেখ, আবুল কাশেম, মরহুম আঃ করিম, আঃ আজিজ, বদির উদ্দিন শেখ, আঃ সাত্তার মিয়া, আঃ হাকিম, নিকার আলি, সোবাস বিশ্বাস ও আনছার আলী।

 

এসময় মাননবন্ধনে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলেন “আমাদের মুক্তিযুদ্ধ ভাতা চালু করা না হলে আমাদের আত্নহত্যা করা ছাড়া আর কোন উপায় নাই”।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share