গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে হোটেল ব্যবসায়ী গ্রেফতার

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 1:51 PM, February 15, 2022
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর মহিপুরে গৃহপরিচারিকাকে (৩০) ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল রাত নয়টায় দুই সন্তানের জননী ওই নারী বাদী হয়ে হানিফ হাওলাদারকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের মোয়াজ্জেমপুর গ্রামের ওই নারী আবাসিক হোটেল সোহান ও খাবার হোটেল খানাপিনা রেস্তোরার মালিক হানিফের ঘরে কাজ শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারী দুপুরে হানিফ ওই হোটেলের একটি কক্ষে আটকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হোটেলর অন্য মানুষদের সঙ্গে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। বিষয়টি জানজানি হলে গতকাল তিনি থানায় মামলা দায়ের করেন।

ওই নারী জানান, তার দুটি সন্তান রয়েছে। পেটেয় দায়ে তিনি ওই হোটেল কাজে গিয়েছিলেন। হানিফ তাকে ধর্ষণের পরে আবাসকি হোটেলের একাধিক বোর্ডারের সাথে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায়  অনেকদিন তার বেতনও বন্ধ রেখেছিলো।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।