May 9, 2026, 9:50 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গাঁজা,জাল টাকা ছাপানো মেশিন সহ গ্রেফতার ১

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 343
নিউজ আপঃ Wednesday, August 11, 2021

রাজবাড়ীর কালুখালি থেকে বিপুল পরিমান গাঁজা, গাঁজা মাপার মেশিন, জাল টাকা, জাল টাকা ছাপানো মেশিন ও বিভিন্ন ধরণের উপকরণসহ মোঃ নান্নু মুন্সী (৫২)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার চরনারায়নপুর গ্রামের আঃ রশিদ মুন্সীর ছেলে

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১ টার দিকে কালুখালি উপজেলার চরনারায়নপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা (মূল্য ২,২২,০০০ টাকা), গাঁজা মাপার ডিজিটাল মেশিন ১ টি, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, জাল টাকা ৯০ হাজার, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১ টার সময় এস,আই নিজাম উদ্দিন মোল্লা, এস,আই মিঠু ফকির, এ,এস,আই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ কালুখালি উপজেলার চরনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নান্নু মুন্সী (৫২) কে গ্রেফতার করা হলে তার হেপাজতে থাকা বিপুল পরিমান গাঁজা, গাঁজা মাপার মেশিন, জাল টাকা, জাল টাকা ছাপানো মেশিনসহ বিভিন্ন ধরণের উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে পৃথক পৃথক ভাবে দুইটি মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share