কুয়াকাটায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মিলন মেলা ও বনভোজন ॥

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 6:21 PM, December 12, 2020
কুয়াকাটায় ছাত্র ও যুব অধিকার পরিষদের মিলন মেলা ও বনভোজন ॥
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো: ফরিদ উদ্দিন বিপু , কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি, ১১ ডিসেম্বর।

কুয়াকাটায়  “ জনতার অধিকার, আমাদের অঙ্গিকার – এই শ্লোগানকে সামনে রেখে
ছাত্র ও যুব অধিকার পরিষদের মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ও
যুব অধিকার পরিষদের অয়োজনে শুক্রবার কুয়াকাটা  হোটেল ওয়েষ্টান এ মিলন
মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়।

এসময় বনভোজন শেষে ছাত্র ও যুব অধিকার পরিষদের সাংগঠনিক কাঠামোকে আরো
শক্তিশালী করার লক্ষ্যে ও জনতার অধিকারে পরিনত করার জন্য সংক্ষিপ্ত এক
আলোচনাসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয়
কাযর্নিবার্হী কমিটির যুগ্ন আহ্বায়ক ও জেলা সমন্বয়ক শহিদুল ফাহিম, হালিম
হাসান, আবুল হাসনাত প্রমুখ। এসময় পটুয়াখালী জেলার বাউফল, গলাচিপা,
দশমিনা, দুমকী, সুধিখালী, মির্জাগঞ্জ, কলাপাড়ার ছাত্র ও যুব অধিকার
পরিষদের আহবায়ক কমিটির প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন। শেষ
বিকেলে কুয়াকাটা সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান কাযর্ক্রম পরিচালনা করেন
ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা ।