June 22, 2026, 2:19 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুড়িয়ে পাওয়া কন্যাকে বিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান সমর

রিমন সোহেল ঢাকা জেলা প্রতিনিধি: 518
নিউজ আপঃ Monday, June 21, 2021

সাভারে দশ বছর আগে কুড়িয়ে পাওয়া এক কন্যা শিশুকে দীর্ঘদিন ধরে লালন পালন শেষে নিজ অর্থ ব্যায় করে বিয়ে দিয়ে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এর আগে করোনা ভাইরাসে তার ইউনিয়নে নানা ধরণের মানুষকে প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী সাহায্য উপজেলা বাসীর সুনাম কুড়িয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তরুণ প্রজন্মের এই চেয়ারম্যান।

এলাকাবাসী জানায়, দশ বছর আগে সাভারের বলিয়ারপুরের টেকেরবাড়ি এলাকা থেকে নাসিমা নামের এক কন্যা শিশুকে কুড়িয়ে পেয়ে হেমায়েতপুরের একটি গ্রামে কোহিনুর নামের এক নারীকে লালন পালন করার দায়িত্ব দেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। পরে ওই কন্যা শিশু বিয়ের উপযুক্ত বয়স হলে ইউপি চেয়ারম্যান পাত্র খুঁজতে থাকেন। পরে ওই এলাকায় ভাড়া থাকা শাহাজালাল নামের এক যুবক নাসিমাকে বিয়ে করার উদ্যোগ নিলে ১৯/০৬/২০২১ রোজ শনিবার রাতে হেমায়েতপুর এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে নাসিমার সাথে শাহাজালালের বিয়ে দেওয়া হয়।

এসময় ইউপি চেয়ারম্যান ঘর সাজানোসহ নগদ অর্থ ও গহনাসহ নানা উপহার সামগ্রী দেন এই নব দম্পতিকে। বিয়েতে উপস্থিত হওয়া গণ্যমান্য ব্যক্তিরা নব দম্পতিকে সারা জীবন সুখে থাকার জন্য আর্শিবাদ করেন। সেই সাথে বিয়েতে আসা সকলকে দাওয়াত ও খাওয়ান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। নব এই দম্পতির বাঙালী ঘরোআনায় বিয়ে দেখার জন্য ওই এলাকায় উৎসুক জনতা ভীড় করেন ও ইউপি চেয়ারম্যানের প্রশাংসা করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন,নাসিমার শুধু বিয়ে দিয়েই দায়িত্ব শেষ না আমার সুখে দুঃখে সবসময় আমি নব এই দম্পতির পাশে থাকবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share