কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 7:35 PM, June 23, 2020
কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি.২২জুন \ পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মুসা শিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুসা পাশর্^বর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদারকে আটক করা হলেও এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান আটককৃত মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।।