কলাপাড়ায় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 1:57 PM, February 7, 2022
কলাপাড়ায় মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার রাত নয়টায় পৌরসভা প্রাঙ্গনে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব

এসময় খেলা দেখতে পৌরসভা চত্বরে ভীড় জমায় ক্রীড়া প্রেমী উৎসুক হাজারো মানুষ। অনুষ্ঠানে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মোতালেব তালুকদার,কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এস.এম মোশারফ হোসেন মিন্টু, দপ্তর সম্পাদক মিলন রাজু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এ ফাইনাল খেলায় কাবুল, টুটুল জুটিকে হারিয়ে  ও  তানজিল, স¤্রাট জুটি বিজয়ী হয়।

উল্লেখ্য গত ২৫ জানুয়ারি মেয়র কাপ ব্যাডমিন্টন লীগ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে মোট ১৬টি দল অংশগ্রহন করে।