কলাপাড়ায় নৌ-পুলিশের অভিযান,১০ লাখ টাকার জাল জব্দ

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:18 PM, April 23, 2021
কলাপাড়ায় নৌ-পুলিশের অভিযান,১০ লাখ টাকার জাল জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন নদ-নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার ঘন ফাঁসের অবৈধ জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে শুক্রবার শেষ বিকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয় ভ্রাম্যমান আদালত ।

এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ মাহমুদ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফারির এ এসআই কামরুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাতভর সাগর মোহনাসহ রাবনাবাদ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব চিংড়ি ধরা অবৈধ জাল জব্দ করা হয়। পড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।