কলাপাড়ায় নির্মানাধীন আবাসন  কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 3:46 PM, August 5, 2020
কলাপাড়ায় নির্মানাধীন আবাসন  কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মো.ফরিদ উদ্দিন  বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি০৫ আগস্ট।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য নির্মানাধীন আবাসন কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজ গাজী (৪৩) নামের এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত হাফেজ গাজী বরগুনা জেলার কদমতলার ইটবাড়িয়া গ্রামের আলী আহমেদ গাজীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফেজ গাজী আবাসন কেন্দ্রে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় সে কোন ধরনের নিরাপত্তা সামগ্রী ছাড়া আবাসনের বিদ্যুতের লাইনের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।