কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 2:48 PM, October 13, 2021
কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করে পটুয়াখালী বি আই ডবিøউটিএ। তারা মাইকিং করে ঘাটের সড়কের দু’পাশের অবৈধ দখলকৃত ব্যবসায়িদের সর্তক করে দেয়। এছাড়া প্রায় ঘন্টা ব্যাপী নদীর পাড়ে পরে থাকা সকল প্রকার ময়লা, আবর্জনা ও বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডল, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী বি আই ডবিøউটিএ’র কর্মকর্তা মো.মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ খালাসি, লঞ্চ ব্যবসায়ি তানভির মুন্সি, ঘাট ইজারাদার মো.নূরুজ্জামানসহ বি আই ডবিøউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী বি আই ডবিøউটিএ’র কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নদীতে ময়লা, আবর্জনা ও বর্জ্য ফেলে নদীর পানি দূষন, ভরাট এবং নদী দখল আইনত দন্ডনীয় অপরাধ। এ লক্ষে আমরা কাজ করছি।