কলাপাড়ায় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে নগদ অর্থ প্রদান করলেন জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 2:58 PM, October 26, 2020
কলাপাড়ায় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে নগদ অর্থ প্রদান করলেন জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৬অক্টোবর।।

কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা’র মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে তিনটি পূজা মন্ডপে নগত অর্থ দিয়েছেন  জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার।

রবিবার রাতে পৌরশহরের বাদুরতলী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে মো. ফিরোজ শিকদার বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে মন্দির উন্নয়নে সব ধরনের সহযোগীতা করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আপনারা আমাকে কলাপাড়া পৌরবাসীর খেদমত করার সুযোগ করে দেন তাহলে  পৌর শহরের মন্দির উন্নয়নে সব সময় আপনাদের পাশে থেকে  কাজ করে যাবো।