May 5, 2026, 8:33 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে গৃহবধুকে মারধর

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 256
নিউজ আপঃ Thursday, January 13, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফাতেমা বেগম (২৩) নামের এক গৃহবধুকে মারধর করেছে দূর্বৃত্তরা। এ সময় ঘরের আলমীরা ভেঙ্গে স্বর্নালংকার নিয়ে যায় তারা। এ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে। বর্তমানে ওই গৃহবধু তার তিন মাসের সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই গৃহবধু বাদি হয়ে একই এলাকার লালান খান, মো.জাহাঙ্গীর ফরাজী, মামুল হাওলাদার, সোহাগ ফরাজী, জাহাঙ্গীর মৃধা, আলমগীর ফরাজী ও সজিব ফরাজীকে আসামি করে থানায় একটি আভিযোগ করেছেন।

আহত গৃহবধূ জানান, তার স্বামী ইব্রাহীম ফরাজী বর্তমানে কারাগারে রয়েছেন। রাতে তিনি তার বাড়িতে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। প্রথমে দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করে ঘরের আলমীরা ভেঙ্গে স্বর্নালংকার নিয়ে যায়। গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদেরকে চিনতে পেরেছেন বলে ওই গৃহবূধূ জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share