May 9, 2026, 6:50 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় কয়লাবাহী জাহাজ পান ওয়ার্ল্ড’র ধাক্কায় মাছধরা ট্রলার ডুবে ১ জেলে নিখোঁজ

প্রতিবেদকের নাম 356
নিউজ আপঃ Saturday, August 1, 2020

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩১জুলাই।।

কলাপাড়ায় পানওয়ার্ল্ড নামের একটি কয়লাবাহী  জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে মহিউদ্দিন (২০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে পায়রা বন্দর সংলগ্ন পশরবুনিয়া এলাকার রাবনাবাদ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ মহিউদ্দিন টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী  গ্রামের রফিক হাওলাদারের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, পশরবুনিয়া সংলগ্ন রবনাবাদ নদীতে ওই ট্রলারমালিক বাচ্চুসহ তিন জেলে মাছ ধরছিল। এসময় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা খালাস করে ছেড়ে আসা পানওয়ার্ল্ড নামের একটি জাহাজ ট্রলারটিকে মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়ে নদীতে ডুবে যায়। একই সময় পার্শ্ববর্তী একটি  মাছ ধরা ট্রলার জেলে বাচ্চু প্যাদা ও তার ছেলে রুমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও নিখোজ হয় মহিউদ্দিন।

পায়রা বন্দর কোষ্টগার্ডের পেডি অফিসার আসাদুর রহমান জানান, নিখোঁজ হওয়া জেলেকে উদ্ধারে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত আছে। আমরা বর্তমানে নদীতে আছি। তবে তিনি জাহাজের নাম বলতে পারলেও জাহাজটি কোন দেশ থেকে আসা সেটি নিশ্চিত করতে পারেননি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share