কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে অংশীজনের সাথে সচেতনতামূলক সভা

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 3:57 PM, July 9, 2021
কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে অংশীজনের সাথে সচেতনতামূলক সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার অংশীজনের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া পৌর মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার,কলাপাড়া প্রেস ক্লাব এর সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমূখ্য ।

এসময় চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ব্যাপী করোনা ভাইরসার প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভ‚মিকা রাখান আহŸান জানান।