June 24, 2026, 11:41 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় এক সপ্তাহে তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 395
নিউজ আপঃ Wednesday, April 21, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে অন্ততঃ তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নতুন নতুন রোগী ভার্তি হচ্ছে। এছাড়া বহি বিভাগ থেকে অনেকেই চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ। হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিকে প্রচন্ড গরম আবহাওয়া এবং বিশুদ্ধ পানির সংকটকে দায়ী করছে চিকিৎসকরা।

এদিকে স্বাস্থ্যকমপ্লক্সে আই,ভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। এছাড়া স্থানীয় বাজারের ফার্ম্মেসী গুলোতে আই ভি স্যালাইন সংকট রয়েছে। কোম্পানীর কাছে অর্ডার করে পাওয়া যাচ্ছে না বলে ওষুধ ব্যবসায়ীরা জানান। তবে এ সুযোগে কেউ কেউ বেশী দামে বিক্রি করছে বলে আভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সরা জানান, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে পার্শ্ববর্তী আমতলী ও তালতালী উপজেলার কিছু সংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। এ কারনে রোগীর চাপ বেশি রয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আর.এম.ও ডা.জুনায়েদ হোসেন লেলিন জানান, অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়া দেখা দিয়েছে । তবে আই .ভি স্যালাইন কিছুটা সংকট রয়েছে। চাহিদা পাঠানো হয়েছে, হয়তো দ্রæত এসে যাবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, কলাপাড়া বিশেষ কিছু এলাকায় এখনো বিশুদ্ধ পানির অভাব রয়েছে। ফলে ডায়রিয়ার প্রার্দুভাব অনেকটা বেশী। এছাড়া করোনার কারনেও ডায়রিয়া সিমটম হিসেবে দেখা দিতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share