April 30, 2026, 6:21 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 720
নিউজ আপঃ Saturday, August 7, 2021

পটুয়াখালীর কলাপাড়ায়  ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশন বিহীন গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায়  ১২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১ টি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে।

প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩ টি করে বুথের মাধ্যমে ৬’শ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য তিনজন পরির্দশক, ছয়জন করে স্বাস্থ্যকর্মী ও নয়জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য উপজেলায় ৮হাজার ৪’শ মানুষকে এ টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে সকালেই টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমাসহ সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মেয়রসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share