কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে  প্রচারণায় নেমেছেন  কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগ। 

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 4:27 PM, May 23, 2024
কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে  প্রচারণায় নেমেছেন  কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগ। 
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপে  উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে  আনারস  প্রতীকে নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন  কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড. শামিম আল সাইফুল সোহাগ।
বুধবার বিকালে কলাপাড়া পৌর শহরের  বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা  বিনিময় ভোট প্রার্থনা করেন।  এ সময় উপজেলা  বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও গণ্যমান ব্যক্তিবর্গ   উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি সন্ধ্যার পর পৌর শহরের ফেরিঘাট, মদিনা বাগ,চৌরাস্তা ব্রিজঘাট, বাদুরতলী বাধ ঘাটে এলাকায়  গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচারণাকালে এডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে টেকসই উন্নয়ন, ডিজিটালাইজার,শিক্ষিত সমাজ, নারী উন্নয়ন, যুবশক্তি পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে “স্মার্ট উপজেলা ” গড়ে তুলবো।  তাই আমি আশাবাদী জনগণ আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করবে।
এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ প্রার্থী। প্রতীক বরাদ্দ পেয়ে ব্যাপকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আব্দুল মোতালেব তালুকদার ঘোড়া, আখতারুজ্জামান কোক্কা  দোয়াত কলম   ও অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ আনারস প্রতীক।