কমিশনার প্রার্থী মাসুদ সরদারের পরিবারের উপর সন্ত্রাসী হামলা

Reporter
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 1:58 PM, January 19, 2021
কমিশনার প্রার্থী মাসুদ সরদারের পরিবারের উপর সন্ত্রাসী হামলা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ী জেলার পাংশা থানার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বর্তমান কমিশনার অতুর সরদারের সন্ত্রাসীরা প্রতিদ্বন্ধী কমিশনার প্রার্থী মো. মাসুদ সরদারের পরিবারের উপর হামলা করেছে একদল সন্ত্রাসী ।

এলাকাবাসি জানিয়েছেন, আব্দুস সোবাহান, রিপন সরদার, কুদ্দুস সরদার, শুকুর আলী শেখ(ছাদু),আফসার বিশ্বাস, দেবু পাল,রেজাউল পিতা খালেক শেখ,শাওন,ফিরোজ বিশ্বাস , নাজমুল মন্ডলসহ এদকদল শীর্ষ সন্ত্রাসী আজ এ হামলা চালিয়েছে।

অভিযোগ আছে, উল্লেখিত ৯ জনই মাদক ব্যবসা এবং মারপিটসহ নানা অপকর্মের সাথে জড়িত।

এমনকি এসকল ব্যক্তিদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।দাগি এসকল অপরাধীর অপকর্মের কেউ প্রতিবাদ করলে তাদের রাতের আঁধারে হুমকি প্রদান ও মারপিট করা করে।

আর এই সন্তওাসী বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক পাংশা পৌরসভার কাউন্সিলর অতুর সরদার।
স্থানীয়রা এসকল সন্ত্রাসীদের “অতুর সরদার ক্যাডার বাহিনী হিসাবে চেনে”।

এই ক্যাডার বাহিনীর যারাই পুলিশের কাছে ধরা পড়ছিল অতুর সরদার তাদেরকে জামিনে এনে পুনরায় অপকর্মের সাথে যুক্ত করেছেন।