May 9, 2026, 8:54 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ইজারা দিয়ে ছয় মাসেও হাট বুজিয়ে দেওয়া হয়নি, আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টারঃ 216
নিউজ আপঃ Tuesday, September 21, 2021

প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা হাট-বাজরের ইজারা দেওয়া হয় । ১৩ লাখ টাকায় সেই ইজারা পায় স্থানীয় সহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী । নিয়ম অনুযায়ী স্টাম্পের মাধ্যমে এই বছরে পহেলা বৈশাখে ইজারার চুক্তিপত্রও করে দেয় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার । তবে ইজারা দেওয়ার প্রায় ছয় মাস হয়ে গেলেও এখন পর্যন্ত হাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে ।

ব্যবসায়ী শহিদুল ইসলাম এই অভিযোগ করেন । তিনি অভিযোগ করে বলেন, হাটের ইজারা পেয়েছেন । তবে প্রায় ছয় মাস হয়ে গেলেও তাকে পুরোপুরি হাট বুঝিয়ে দেওয়া হয় নি । ছনধরা হাটের মুল অংশই হচ্ছে গরু-ছাগলের হাট । গত পাঁচ মাসে একদিনও তিনি এই হাট বসাতে পারেনি । এদিকে হাট বুজিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহ কর্মকর্তা ও ডিসি অফিসে লিখিতভাবে জানিয়েছেন । স্থানীয় কিছু অসাধু লোক হাটের জায়গায় অবৈধভাবে দখল করে রেখেছে । যার কারনে সেখানে হাটবারে গরু-ছাগলের হাট বসানোর কোন সুযোগ নেই ।

এই অভিযোগে তিনি ডিসি অফিসে লিখিতভাবে জানান । এর পর পরই ডিসি অফিস থেক সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও তেমন কোন উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি । উল্টো হাট নিয় বেশি কথা বললে ব্যবসায়ীকে ঝামেলায় ফেলানো হবে বলেও অভিযোগ করেন তিনি । এতে করে গত ছয় মাস যাবৎ কোন টোল আদায় করতে পারেনি তিনি । ফলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন । এ ব্যাপারে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, গত এক সপ্তাহ আগে হাট বুজিয়ে দেওয়া হয়েছে বলে দাবী করেন ।

তবে এতো দিন টোল আদায় না করতে পারায় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনার কারনে এমনিতেই হাট-বাজার বন্ধ ছিল । তবে সরকারীভাবে যদি কোন সুযোগ দেওয়া হয় তাহলে ওই ব্যবসায়ীও পাবেন ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share