কলাপাড়ায় সাতটি ট্রলার ও তিন লক্ষ মিটার জালসহ ৩৪ জেলে আটক

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 4:02 PM, July 4, 2021
কলাপাড়ায় সাতটি ট্রলার ও তিন লক্ষ মিটার জালসহ ৩৪ জেলে আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে সাতটি ট্রলার ও তিন লক্ষ মিটার জালসহ ৩৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার দিনভর উপজেলার আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। আটককৃত ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া এলাকায় এবং ২৬ জেলের বাড়ি পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় বলে কুয়াকাটা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে।

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে।