কলাপাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে ১৩ জনকে অর্থদন্ড

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 5:09 AM, July 3, 2021
কলাপাড়ায় লকডাউনের দ্বিতীয় দিনে ১৩ জনকে অর্থদন্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মহামারি করোন পরিস্থতিতে লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারনে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়। কোভিট-১৯ এর বিধিমালা ও স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার সকালে ১৩ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

পৌর শহর ও কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমান আদায় করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, করোনা পরিস্থিতিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।