কলাপাড়ায় যুবলীগ নেতা মুরসালিন’র পিতা লতিফ গাজী আর নেই

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 11:54 AM, June 24, 2021
কলাপাড়ায় যুবলীগ নেতা মুরসালিন’র পিতা লতিফ গাজী আর নেই
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলাপাড়ায় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মো: মুরসালিন আহমেেদর পিতা আ: লতিফ গাজী (৮০) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি-ওয়া ইন্না-ইলাহি-রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যায় ধানখালী ইউনিয়নের পাটুয়া গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, মরহুম আ: লতিফ গাজী দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারনে ঢাকায় ও কলাপাড়ায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন। শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মাঝে। বুধবার সকাল ১০টায় মরহুমের মেঝো ছেলে মুরসালীন আহমেদ প্রতিষ্ঠিত হাফেজিয়া মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

যুবলীগ নেতা মুরসালিন আহমেদের পিতা আ: লতিফ গাজীর মৃত্যুতে মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন কলাপাড়া উপজেলা যুবলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।