January 31, 2026, 3:14 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাংবাদিকরা  উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে: কেন্দ্রীয় যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সোহাগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 441
নিউজ আপঃ Sunday, May 16, 2021

কেন্দ্রীয় যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই। শনিবার রাত ৯ টার দিকে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় কালে কেন্দ্রীয় যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার হলো উন্নয়ন বান্ধব সরকার। এক সময়ে এই অবহেলিত জনপদের দক্ষিনাঞ্চল এখন অলোকিত হচ্ছে। কলাপাড়ায় নির্মিত হয়েছে পায়রা বন্দর। এ বন্দরকে ঘিরে চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ। এছাড়া পদ্মাসেতু চালু হলে এ অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। বাণিজ্যিক ভাবে এই সমুদ্র বন্দর সবচেয়ে বেশি অর্থনৈতিক ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিল’র নেত্বতে মহামারি করোনাকালীন এই সময় জেলা ও উপজেলার যুবলীগের নেতাকর্মীরা অসহায় দরিদ্র ও কৃষকদের পাশে রয়েছে।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় কালে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটসহ উপজেলা যুবলীগের নেতামর্কীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share