বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত

Reporter
আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 4:31 PM, April 24, 2021
বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে পিয়াজ,রসুন ও অন্যান্য মালামালসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের মকবুল মন্ডলের ছেলে আমিন মন্ডলের ২টি, জমিন মন্ডলের ১টি ঘর রান্না ঘর, আনিস মন্ডলের ১টি রান্না ঘর ভস্মিভুত হয়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্তণে আনে। এরআগেই পিয়াজ, রসুনসহ অন্যান্যে মালামাল ভস্মিভুত হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। রান্নার চুলা থেকে এ আগুনের সুত্রপাত হয়। এরআগেও দু,বার এ বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।