January 31, 2026, 8:12 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে মসজিদে মুসল্লীদের সচেতনতা সৃষ্টি

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 316
নিউজ আপঃ Friday, March 19, 2021

বিট পুলিশিং কার্যক্রম জোড়দার করণের লক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে সচেতনতা সৃষ্টির কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ।

জানাগেছে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি ও পাংশা থানা এলাকায় শুক্রবার জুম্মার নামাজের সময় খুৎবার পুর্বে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনামূলক বক্তব্যে প্রদান করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান উপজেলার নারুয়া মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের সচেতনতা সৃষ্টির লক্ষে বক্তব্যে প্রদান করেন। এছাড়াও সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তারা বিভিন্ন মসজিদে যান।

কালুখালী থানা এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের সময় খুতবার পূর্বে মসজিদের মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনা মূলক ব্যক্তব্য প্রদান করেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি সহ দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে মুসল্লীদের মাঝে ৯৯৯, ভাড়াটিয়াদের তথ্য, মাদক ব্যবসায়ী, সাইবার ক্রাইম, সিসি ক্যামেরা স্থাপন, গুজব, কিশোর গ্যাং, মাস্ক ব্যবহার এবং জঙ্গী সম্পর্কে জনসচেতনা মূলক বক্তব্য প্রদান করা হয়। এতে করে পুলিশী সেবা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে আরো সহজ হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share