April 13, 2026, 1:04 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চেতনানাশক প্রয়োগ করে রাতে বিরাট চুরি

অলটাইম নিউজ ডেক্স 337
নিউজ আপঃ Friday, February 5, 2021
কণ্যা শিশুর শ্লীলতাহানি করে কিশোর

আজ শুক্রবার অনেক সকালেও তাঁদের ঘুম ভাঙছিল না।বাড়ির পাশে রাতে আয়োজন করা হয়েছিল মাহফিল। সেখান থেকে এসে গতকাল রাত ১২টার দিকে ভাত খেয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির কর্তা সালাহউদ্দিন মোড়ল। ছোট মেয়ে তাকিয়ার প্রথম ঘুম ভাঙে। সে বাবা, মা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় চাচা সুবেদ আলী মোড়লকে ডেকে আনে। সুবেদ আলী ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির গ্রিলের দরজার তালা ও গ্রিল কাটা। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো-ছিটানো। অচেতন হয়ে পড়ে রয়েছেন ভাই, ভাবি ও তাঁদের এক মেয়ে।

বুঝতে বাকি থাকে না, রাতে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান পার্টির সদস্য চোরেরা বাড়িতে চুরি করেছে। পরে হিসাব করে দেখা যায়, চোরেরা ৭৩ হাজার টাকা, চার ভরি সোনার গয়নাসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির চারজনকেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুই মেয়ে হানিফা ও তাকিয়া শঙ্কামুক্ত। তবে ৪৮ ঘণ্টা পার না হলে স্বামী–স্ত্রী সালাহউদ্দিন ও খাদিজার অবস্থার কথা বলা যাচ্ছে না।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের সালাহউদ্দিন মোড়ল (৫২), তাঁর স্ত্রী খাদিজা খাতুন (৪০), তাঁদের বড় মেয়ে নবম শ্রেণির ছাত্রী হানিফা খাতুন (১৪) এবং আরেক মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাকিয়া সুলতানা (১২)।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহাজ্জুত হোসেন জানান, হানিফা ও তাকিয়া শঙ্কামুক্ত। তবে ৪৮ ঘণ্টা পার না হলে সালাহউদ্দিন ও খাদিজার অবস্থার কথা বলা যাচ্ছে না। কী ধরনের চেতনানাশক ব্যবহার করা হয়েছে, তা পরীক্ষা করার পর জানা যাবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share