পাংশায় ভুমিহীনরা পেল জমি ও গৃহহীনরা পেল ঘর

Reporter
আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 1:29 PM, January 23, 2021
পাংশায় ভুমিহীনরা পেল জমি ও গৃহহীনরা পেল ঘর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান এর শুভ উদ্ভোদন করেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১১ টায় পাংশা উপজেলা অডিটোরিয়ামে পাংশা উপজেলার বিভিন্ন এলাকার ভুমিহীন ও গৃহহীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এক ভারচ্যুয়াল উনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার, জমি ও গৃহ প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ,পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদত হোসেন,পাংশা উপজেলা যুবউন্নয়ন অফিসার শ্যামল কুমার সাহা,পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার।

এছাড়াও উপস্থিতি ছিলেন,পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক ডাঃ শফিউদ্দিন পাতা, বাবু পাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোঃ ইমান আলী সরদার, অতিথিবৃন্দ ও সুবিধাভোগীরা।