February 8, 2026, 7:00 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আড়ানী পৌর নির্বাচনে তিনজন লড়ছেন মেয়র পদে 

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী 272
নিউজ আপঃ Tuesday, January 12, 2021

দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে জল্পনা কল্পনা ততই বৃদ্ধি পাবে। হাট-বাজার পাড়া মহল্লায় চা ষ্টলে সবখানেই এখন আলোচনার মুল বিষয় নির্বাচন। একটাই কথা এবারকে হচ্ছে আসন্ন নির্বাচনে আড়ানী পৌর পিতা।
রাজশাহীর বাঘা উপজেলায় আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়ানী পৌরসভার নির্বাচন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং, গণসংযোগে মুখরিত পুরো পৌর এলাকা। আড়ানী  পৌরসভার সবখানে বইছে নির্বাচনী হাওয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান শাহীদ(নৌকা) বিএনপির প্রার্থী তোজাম্মেল হোক(ধানের শীষ),স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলী(নারিকল গাছ) কে হাসবেন শেষ হাসি  তা বলা যাচ্ছে না এখনই।
এবারের নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রম। এবারই প্রথম ভোটের মাঠে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় মেয়র পদে বড় দুই দলের প্রার্থী ও বর্তমান মেয়রের মাঝে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন পৌরবাসী।
একথা মানতে রাজি নন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মুক্তার আলী।তিনি বলেন,আমার প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) নয়।আমার প্রতিদ্বন্দী ধানের শীষ মাকা তোজাম্মেল হককে মনে করছি।
আসন্ন নির্বাচনে (নৌকা ) আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন শহীদুজ্জামান শাহীদ । দলটি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র মুক্তার আলী( নারিকেল গাছ) বিএনপির (ধানের শীষ ) তোজাম্মেল হোক ভোট করছেন ।এছাড়াও ৯ টি ওয়ার্ডে ২৯ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্ধীতা করছেন।

আড়ানী পৌরসভার নির্বাচনে ১৩ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৮ এবং নারী ৭হাজার ১০৬জন। আড়ানী পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে বুথ ৪৬টি। আগামী ১৬ই জানুয়ারী ২০২১ ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, প্রথম বারের মতো আড়ানী পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কঠোর অবস্থানে থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share