রাজবাড়ীতে স্বপ্নের রাজবাড়ী সংগঠন ৪শত মানুষের মাঝে থেকে কম্বল বিতরন

Reporter
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 2:50 PM, January 12, 2021
রাজবাড়ীতে স্বপ্নের রাজবাড়ী সংগঠন ৪শত মানুষের মাঝে থেকে কম্বল বিতরন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

“আমরা গড়বো রাজবাড়ী ” এই স্লোগানে রাজবাড়ীর আলীপুর ইউনিয়নের অসহায় দুঃস্থ শীতার্ত চারশত  মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় আলীপুর ইউনিয়নের আলাদীপুর সরকারী  প্রাথমিক বিদ্যালয় মাঠে  দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

এসময় “ স্বপ্নের রাজবাড়ী ” সংগঠনের চেয়ারম্যান ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে ও স্বপ্নের রাজবাড়ী সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন করেন সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ শরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফাহমি মোঃ সায়েফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, রাজবাড়ী মানবতার কল্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গির হোসেন ও হেদায়েত আলী সোহরাব প্রমূখ।