June 27, 2026, 11:34 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউ এখন পর্যন্ত কারোনায় আক্রান্ত হননি

অলটাইম নিউজ ডেক্স 457
নিউজ আপঃ Sunday, January 3, 2021
দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত তিনমাস ধরে পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস ওমরাহ বন্ধ থাকার পর গত তিনমাস ধরে পবিত্র নগরী মক্কায় স্বাস্থ্যবিধি মেনে চলছে ওমরাহ কার্যক্রম।

এসপিএর তথ্য মতে, মসজিদে হারামে ওমরাহ পালনকারী ৫০ লাখ মুসল্লির কেউ এখন পর্যন্ত কারোনায় আক্রান্ত হননি।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেন এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত অক্টোবর থেকে ৫ মিলিয়ন তথা ৫০ লাখ মানুষ ওমরাহ ও ইবাদতে অংশগ্রহণ করেন। যাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সৌদি আরব ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয়। প্রথম ধাপে ৪ অক্টোবর থেকে শুধুমাত্র সৌদির স্থানীয় ও দেশটিতে অবস্থানকারীদের ওমরাহ করার অনুমতি দেয়। তখন প্রতিদিন ৬ হাজার ব্যক্তি ওমরাহ পালন করেছেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ওমরাহ শুরু হয়। সেসময় ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়।

তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদির বাইরেরসহ প্রথমে প্রতিদিন ২০ হাজার পর্যায়ক্রমে দৈনিক ৬০ হাজার ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয় দেশটি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করায় ৫০ লাখ ব্যক্তির কেউ গত তিনমাসে পবিত্র নগরী মক্কায় করোনায় আক্রান্ত হননি।

এদিকে নতুন ভাইরাসজনিত চাপের কারণে সৌদি আরব গত ২১ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক সব বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সর্বশেষ রবিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় দেশটিতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে জানিয়েছে। সূত্র: গালফ নিউজ


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share