March 13, 2026, 11:01 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ধুলাসার ইউনিয়নে ইন্টারনেট সংযোগ সেবা আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মহিব

অলটাইম নিউজ ডেক্স 350
নিউজ আপঃ Sunday, January 3, 2021

এক সময়ের সাগর পাড়ের অবহেলিত জনপদ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অজোপাড়া গায়ে ছিল ঝোপ জঙ্গল। শেয়ালের ডাক শুনে ঘুম ভাঙ্গত  ওই এলাকার মানুষের। আজ ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌচেছে। এখন সর্বপরি চালু করা হয়েছে ‘মাসুদ নেট জোন ইন্টারনেট’ সার্ভিস।

শনিবার শেষ বিকালে ওই ইউনিয়নের স্থানীয় বাবলাতলা বাজারে ইন্টারনেট সংযোগ সেবা আনুষ্ঠানিক  উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপির সহধর্মীনি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।

এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, সমাজ সেবক মোস্তফা হাওলাদার ও কলাপাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রি সালমা করিব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
মাসুদ নেট জোন সত্ত্বাধিকারী হাবিবুর রহমান মাসুদ বলেন, এই প্রথমবারের মতো অজো পাড়া গায়ে ইন্টারনেট সেবা চালু করেছি। আজ থেকে ৪ দিন এলাকার মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করেত পারবে। পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি বলেন, এ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কাজ করেছে। তারই ফল আজ ধুলাসার ইউনিয়নের অজো পাড়া গায়ে। আজ থেকে এ ইউনিয়নের সকল মানুষ ইন্টারনেট সুবিধা পাবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share