April 14, 2026, 1:12 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজির আরও একটি বোমা উদ্ধার

অলটাইস নিউজ ডেক্স 512
নিউজ আপঃ Monday, December 28, 2020

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিানালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে সোমবার জেনারেল পারপাস (জিপি) বোমাটি উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

শাহজালাল বিমানবন্দর থেকে আগে উদ্ধার করা করা বোমাগুলোর মতো এটিও ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর আরও একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা ওই বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে উদ্ধার করা হয়।  মাটি খোঁড়ার সময় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share