February 12, 2026, 10:26 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রীর শারিরীক অবস্থার অবনতি’

অলটাইস নিউজ ডেক্স 562
নিউজ আপঃ Friday, December 25, 2020
মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী গণমাধ্যমকে বলেন, প্রথমে তেমন টের পাইনি। বুধবার যখন ডক্তার দেখাইতে আসছি তখন ডাক্তার বলল আপনার কন্ডিশন তো ভালো না। তারপর আমি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হই। এখন শক্ত কোনো খাবার খেতে পারি না, লিক্যুইড খেতে হয়।

এদিকে মারধরের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share