June 28, 2026, 12:54 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উৎসব পালিত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 451
নিউজ আপঃ Friday, December 25, 2020

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। আজ শুক্রবার পটুয়াখালীর কলাপাড়ায় দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মালম্বীরা এ উৎসব পালন করেছেন।

সামাজিক দূরত্ব মেনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামের খ্রিষ্টান পল্লীতে দিনটি উদযাপিত হয়।

বড় দিন উপলক্ষে চার্চ ও গীর্জাগুলো সাজানো হয়েছে নতুন সাজে। মহামারি করোনা থেকে দেশবাসীর মুক্তিসহ অতীতের সকল পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন ভক্তরা।

No description available.

পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে আলোচনা শেষে ভক্তদের মাঝে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয়। এছাড়া একে অপরের শুভেচ্ছা বিনিময়ের করেন খ্রিষ্টান ধর্মালম্বীরা।

খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন জানান, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনেই বেথলেহেম নগরীতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, যিশুখ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে। আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। তার এই আগমনকে স্মরণ করে খ্রিস্টানরা শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বব্যাপী তাকে স্মরণ করেন ও জাকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share