হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:12 PM, November 25, 2020
হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৫ নভেম্বর।।

হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান যুবরতœ অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। নিজ জন্মভূমিতে তার আগমন উপলক্ষে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও উচ্ছাসে পৌর শহরের বিভিন্ন অলিগলি জয়বাংলা ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে। বুধবার দুপুরে ঢাকা থেকে তার নিজ জন্মভূমিতে পৌছালে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন নেতাকর্মীরা। এসময় যুবনেতার সফর সংঙ্গী ছিলেন এ উপজেলার আরো তিন কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ হাওলদার এম.নয়া মিয়া নয়ন ও সাবের হোসেন। আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন,বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাবু।

সভা শেষে যুবলীগ কেন্দ্রীয় এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ উপজেলার ধুলাসার ইউনিয়নের তার নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার, মহিপুর ও কুয়াকাটা যুবলীগ নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মহিপুর থানা যুবলীগের অহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, আমতলী যুবলীগের জি এম হাসান, কলাপাড়া পৌর যুবলীগ সহ সভাপতি শেখ মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, কুয়াকাটা যুবলীগ আহব্বয়ব ইসাহক শেখ, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক  খালিদ খান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।