February 15, 2026, 1:33 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় হাতের কব্জি কেটে নেওয়া শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদার মৃত্যু।।

প্রতিবেদকের নাম 286
নিউজ আপঃ Thursday, November 12, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,১২নভেম্বর।

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় হাত কেটে নেওয়া আহত শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী এলাকার আয়শা মেমোরীয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুয়েল টিয়াখালী ইউনিয়নের ফারুক প্যাদার ছেলে এবং সে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন।

গত ০৪ নভেম্বর বুধবার রাতে কলাপাড়া থেকে নিজ বাড়ি যাওয়ার পথে জুয়েল প্যাদার উপর সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ বশির চৌকিদার, শিপন চৌকিদার এবং সোহেল হাওলাদারসহ আট দশজন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এসময় তার বাম হাতের কব্জি কেটে নেয়া হয়। গুরুতর জখম করা হয় ডান হাত এবং শরীর বিভিন্ন স্থান। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার পর আয়শা মেমোরীয়াল হাসপাতালে প্রেরন করা হয়।
কলাপাড়া থানার ওসি (তদন্ত)  আসাদুর রহমান জানান, এ ঘটনায় জুয়েলের পিতা ফারুক প্যাদা বাদী হয়ে মিজানুর রহমান মাস্টারকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ সোহেল হাওলাদার ও বশির চৌকিদারকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share