February 15, 2026, 1:09 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম 257
নিউজ আপঃ Sunday, October 25, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৫অক্টোবার।।

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজী (৫৮) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো.আমজেদ হোসেন (৫০), মো.নিজাম উদ্দিন (৫০) ও আনোয়ার হোসেন (৫৫)। শনিবার রাতে তাদের আটক করা হয়।

এদের মধ্যে আনোয়ার হেসেনের বাড়ী বরগুনা, নিজাম’র বাড়ী আমতলী এবং আনোয়ার’র বাড়ী উপজেলার ধানখালী এলাকায়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম ওরফে দিলিপ গাজীর স্ত্রী মোসা.হাবিবা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে ২২ অক্টোবর কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আসাদুর রহমান সাংবাদিকদের জানান, টাকা পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এ হত্যাকান্ডটি ঘটানো হয়। আমিনুল ইসলামের লাশ উদ্ধারের সময় তার গলায় এবং নাকে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় স্ত্রী হাবিবা বেগম সহ তার সন্তানরা কেউই বাড়ীতে ছিল না।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের সাবেক ইউপি সদস্য নিজ বাড়ীতে শ্বাসরোধে এ হত্যাকান্ডের শিকার হন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share