কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সদস্য পিন্টুর পিতার দাফন সম্পন্ন।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 4:17 PM, September 22, 2020
কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সদস্য পিন্টুর পিতার দাফন সম্পন্ন।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২সেপ্টেম্বর।।

কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সদস্য, দৈনিক খোলা কাগজ’র কলাপাড়া প্রতিনিধি সোলায়মান পিন্টুর পিতা মরহুম আলহাজ¦ শহিদুল ইসলাম এর দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কলেজ রোড়স্থ ছোবাহান শিকদার বয়লার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে স্থানীয় এতিমখানা কবর স্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাসভবনে শহিদুল ইসলাম শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদীন যাবৎ বার্ধক্য জনিত  রোগে ভুগছিলেন। মুত্যু কালে তার বয়স হয়েছিল (৬২) বছর। তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।